kolkata

2 years ago

candidates were suspended from the Trinamool:প্রায় সাড়ে পাঁচশোর বেশি গোঁজ প্রার্থীকে সাসপেনশন তৃণমূলের

candidates were suspended from the Trinamool
candidates were suspended from the Trinamool

 

কলকাতা, ২ জুলাই  : ৮ জুলাই পঞ্চায়েত ভোট রাজ্যে। এদিকে ভোটের মুখেও গোঁজ প্রার্থীদের সাসপেন্ড করার প্রক্রিয়া থামছে না শাসকদলে। নজিরবিহীন এই ধারাবাহিক পদক্ষেপের জেরে এখন পর্যন্ত প্রায় সাড়ে পাঁচশোর বেশি গোঁজ প্রার্থীকে দলের সাসপেনশনের মুখে পড়তে হয়েছে।

রবিবার দলের তরফে ফের জানানো হয়েছে রাজ্যজুড়ে প্রায় ১৫০ জন নির্দলকে সাসপেন্ড করা হচ্ছে। যার মধ্যে ৪০ জনের বেশি নির্দল প্রার্থী রয়েছেন শুধু ঝাড়গ্রামেই। পঞ্চায়েতের আগে গোটা রাজ্যজুড়ে তৃণমূলের নির্দল গোঁজ সাসপেনশনের সংখ্যা ছাড়িয়ে গেল সাড়ে পাঁচশোর গণ্ডি। এদিকে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই থেকে প্রচার, পুরোটাই হয়েছে কেন্দ্রীয়ভাবে। প্রচারের সামনের সারিতে থেকেছেন মমতা এবং অভিষেকের মুখ। জেলায় জেলায় ঘুরেছেন অভিষেক। মেগা প্রচারে নেমেছেন আরও ৫৮ নেতা। প্রার্থী বাছাই হোক বা প্রচার, পুরোটাই হচ্ছে দলীয় শৃঙ্খলা মেনে।


You might also like!