Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

2 years ago

Mamata Banerjee:১২ মার্চ হাবরায় মমতার প্রশাসনিক সভা

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা : ১২ মার্চ বারাসতের হাবরায় প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালি কাণ্ডের পর এই প্রথম সেই জেলায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রবিবার ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভার পর পরই হাবড়ায় প্রশাসনিক সভা মুখ্যমন্ত্রীর।

উত্তর চব্বিশ পরগনার বারাসত ও বসিরহাট মহকুমা দুটি গত প্রায় এক বছর ধরে অস্থির হয়ে রয়েছে। রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়ে এখন জেল হেফাজতে রয়েছেন স্থানীয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তথা বালু। তিনি গ্রেফতার হওয়ায় লোকসভা ভোটের আগে হাবরা কার্যত অভিভাবকহীন। শুধু বালু নয়, মধ্যমগ্রামের বিধায়ক তথা খাদ্য মন্ত্রী রথীন ঘোষের বাড়িতেও ইডি তল্লাশি করেছে। বারাসত লোকসভা আসনের মধ্যে কেন্দ্রীয় এজেন্সির রাডারে রয়েছে আরও কয়েকজন তৃণমূল নেতা।

নবান্ন সূত্রের খবর, এহেন পরিস্থিতিতে ১২ মার্চ বারাসতের হাবরায় প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। এলাকার উন্নয়ন নিয়ে কথা বলবেন। তাঁর আগামীর ভাবনার কথা বলবেন। কোনও খামতি থাকলে তা দূর করার বার্তা দেবেন। সেই সঙ্গে বারাসত-বসিরহাটে মহিলাদের আস্থা ধরে রাখতে সরকারি প্রকল্পের কথাও ব্যাখ্যা করবেন মুখ্যমন্ত্রী।

You might also like!