Breaking News
 
Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে

 

kolkata

1 year ago

Mamata Banerjee:এক্স বার্তায় বিজেপি নেতাদের বিশেষ পরামর্শ মমতা বন্দ্যোপাধ্যায়ের

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ২৯ মে : শেষ দফার ভোটের আগে ফের বঙ্গসফরে নরেন্দ্র মোদী। আর ঠিক সেদিনই এক্স হ্যান্ডেলে বিজেপি নেতাদের বিশেষ পরামর্শ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নামের আগে 'প্রাক্তন' লেখার অভ্যাস করতে বললেন তিনি।

বুধবার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে তিনি লেখেন, "বাংলা গঠনমূলক পদক্ষেপে বিশ্বাসী। যে নেতা স্ক্রুটিনিতে ভীত এবং টেলিপ্রম্পটারে বিশ্বাসী, তাঁকে বাংলার মানুষ বিশ্বাস করে না। এটা পরিষ্কার যে বিজেপি নেতাদের নামে আগে প্রাক্তন লেখা অভ্যাস করার সময় এসে গিয়েছে। বাংলা বিরোধীদের বিসর্জন শুধু সময়ের অপেক্ষা।"


You might also like!