kolkata

3 years ago

Lalbazar is active in dealing with Cyclone 'Moka':সাইক্লোন 'মোকা' মোকাবিলায় তৎপর লালবাজার, চালু হল কন্ট্রোল রুম

Lalbazar Moka ', the control room has been launched
Lalbazar Moka ', the control room has been launched

 

কলকাতা, ৭ মে  : আবহাওয়া দফতরের পূর্বাভাষ অনুযায়ী ধেয়ে আসছে সাইক্লোন মোকা । মোকা কলকাতায় কতটা প্রভাব ফেলবে তা নিয়ে জল্পনার মধ্যে মোকা মোকাবিলায় ইতিমধ্যেই প্রস্তুত কলকাতা পুলিশ। তৎপর লালবাজারও। লালবাজারে খোলা হল আগাম কন্ট্রোল রুম । ঝড়ের প্রভাবে শহরবাসীর কোনওরকম সমস্যা হল নির্দিষ্ট নম্বরে ফোন করলে যোগাযোগ করতে পারবেন বাসিন্দারা। ওই মোবাইল নম্বর চালু রবিবার সকাল সাতটা থেকে। নাম দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে তা খোলা হয়েছে। দেওয়া হয়েছে একটি হোয়াটসঅ্যাপ নম্বরও। হোয়াটসঅ্যাপ নম্বরটি হল, ৯৪৩২৬১০৪৫০। এছাড়া ফোন নম্বরগুলি হল, ২২১৪১৮৯০, ২২৫০৫০৩৩, ২২৫০৫০৪৪, ২২৫০৫১৪৬।

জানা গিয়েছে, সোমবার ঘূর্ণাবর্ত দক্ষিণ বঙ্গাপসাগরের উপর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপর তা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। মোকার প্রভাবে আন্দামানে সোমবার ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারও সেই ঝড়ের রেশ থাকবে। ওই দিন ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। তামিলনাড়ু, ওডিশা নাকি পশ্চিমবঙ্গ কোথায় আছড়ে পড়বে মোকা, তা নিয়ে এখও জল্পনা তুঙ্গে। অন্ধ্রপ্রদেশে তা আছড়ে পড়ার সম্ভাবনা নেই। মোকা আছড়ে পড়ার পথে ওডিশা থেকে মায়ানমার রয়েছে। তার মধ্যে পড়ছে পশ্চিমবঙ্গ, ওডিশা। কিন্তু কোথায় তা আছড়ে পড়বে তা নিয়ে জল্পনা চলছে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছে তা কলকাতা থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। মোকার জন্য মৎস্যজীবীদের ইতিমধ্যে সতর্ক করে দেওয়া হয়েছে। ৭ মে থেকে ১২ মে পর্যন্ত সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘন্টায় পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে ক্রমশ বাড়বে তাপমাত্রার পারদ। উত্তর-পশ্চিমের শুকনো বাতাস বেশি করে বইবে। তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে পারদ ৪০ ডিগ্রি বা তার বেশি হতে পারে। এদিকে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


You might also like!