kolkata

2 years ago

Newtown: অপহরণ করে খুনের অভিযোগ নিউটাউনে

Kidnapping and murder charges in Newtown
Kidnapping and murder charges in Newtown

 

কলকাতা, ৬ অক্টোবর: ডাক্তারি প্রবেশিকা (নিট)-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সেই পড়ুয়াকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল নিউটাউনে।

শুক্রবার ভোরে নিউটাউন এলাকায় একটি বাড়ির খাটের তলায় স্যুটকেসের মধ্যে থেকে এক পড়ুয়ার দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মুখ সেলোটেপ দিয়ে বাঁধা ছিল। ওই পড়ুয়াকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। মুক্তিপণ না-দেওয়াতেই খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। দুই বান্ধবী-সহ আরও চারজনকে আটক করেছে নিউটাউন থানার পুলিশ। খুনের ঘটনা এক অভিযুক্ত স্বীকার করেছেন বলে দাবি পুলিশের।

পুলিশ সূত্রে খবর, নিহত পড়ুয়া মালদহের বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা। তাঁর নাম সাজিদ হোসেন। নিটের প্রস্তুতির জন্য নিউটাউনে একটি ভাড়াবাড়িতে থাকতেন ওই পড়ুয়া। নিউটাউন সেকেন্ড লেনের তারুলিয়াতে মহিষবাথানের বক্সব্রিজের কাছে গৌতম নামের এক যুবকের ভাড়া বাড়ি থেকে ওই পড়ুয়ার দেহ উদ্ধার করা হয়েছে। ওই বাড়িতে খাটের নীচে একটি স্যুটকেসের মধ্যে থেকে দেহ উদ্ধার করেছে নিউটাউন থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে গৌতম এবং পাপ্পু সিংহকে।

জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম সাজিদ হোসন। বয়স ১৯ বছর। মালদহের বৈষ্ণবনগর থানার ১৬ মাইল গ্রামের বাসিন্দা তিনি। নিট পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য কলকাতায় এসেছিলেন তিনি। নিউডাউনের ভাড়া থাকতেন সাজিদ। সূত্রের খবর, গত ৪ অক্টোবর থেকে বেপাত্তা সাজিদ। পরিবারের সদস্যরাও যোগাযোগ করতে পারছিলেন না। এদিকে বুধবার রাতে বন্ধুরা সাজিদের বাড়িতে ফোন করে জানান, ওই ছাত্রকে পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে বৃহ্স্পতিবার সকালেই কলকাতায় পৌঁছন পড়ুয়ার বাবা। নিউটাউন থানায় মিসিং ডায়েরি করেন।

You might also like!