Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

kolkata

1 year ago

Bonny Sengupta:প্রেমিকা কৌশানি তো ছিলেনই ,তৃণমূলের হয়ে ভোটপ্রচার করতেই ট্রোলের মুখে বনি

Bonny Sengupta
Bonny Sengupta

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজনীতির ময়দানে দল বদলানো নতুন কিছু নয়। আগেও হয়েছে, আগামীতেও হবে। আবার একই সঙ্গে তাতে অভিনেতাদের যোগদানও নতুন কিছু নয়। অতি চেনা বিষয়। এবার সেই একই জিনিস করলেন অভিনেতা বনি সেনগুপ্ত। এই নির্বাচনী আবহে বনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। একুশের বিধানসভা ভোটে তো অভিনেত্রী তৃণমূলের টিকিটে কৃষ্ণনগর কেন্দ্র থেকে লড়েও ছিলেন মুকুল রায়ের বিরুদ্ধে। তবে ভোটবাক্সে পরাস্ত হলেও কৌশানী কিন্তু নেত্রীর লড়াই জারি রেখেছেন ময়দানে। ভোটের আবহে প্রচারেও বেরচ্ছেন দলের হয়ে। তবে এবার নির্বাচনী আসরে দেখা গেল বনি সেনগুপ্তকে (Bonny Sengupta)।

একুশের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সকলকে চমকে দিয়ে গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন বনি। যদিও সেইসময়ে যোগদান করা বাকি তারকারা যশ, শ্রাবন্তী, তনুশ্রীরা টিকিট পেলেও বনি সেনগুপ্তর কপালে তখন টিকিট জোটেনি! বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল তখন থেকেই। তারপর বিধানসভা ভোটে গেরুয়া শিবির বাংলায় হারলে, দল ছাড়েন অভিনেতা। বছর তিনেক বাদে আবারও রাজনীতির মাঠে দেখা গেল ‘টলিউডের হিরো নম্বর ওয়ান’কে। তবে এবার তৃণমূলের হয়ে ভোটপ্রচারে নেমেছেন তিনি।

বৃহস্পতিবার নৈহাটিতে প্রচারে গিয়েছিলেন বনি সেনগুপ্ত। বারাকপুরে তৃণমূলের প্রার্থী এবার পার্থ ভৌমিক। বিজেপির অর্জুন সিংয়ের বিরুদ্ধে তাঁর লড়াই। সেখানেই এবার তৃণমূলের হয়ে ভোটপ্রচার করলেন বনি সেনগুপ্ত। অভিনেতার অনুরাগীরা সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করে নেটপাড়ায় ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বনি নিজেও তাঁর ইনস্টা স্টোরিতে শেয়ার করেছেন সেসব পোস্ট। আর সেসব ছবি ভাইরাল হতেই ফের একবার ট্রোলের মুখে বনি সেনগুপ্ত। নেটপাড়ার রসিকতা, “দাদা বিজেপি রাগ করবে।” যদি নিন্দা-সমালোচনা নিয়ে অভিনেতা বরাবরই নিশ্চুপ!


You might also like!