Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Jyotipriya Mallick Case: জ্যোতিপ্রিয়র স্ত্রী ও মেয়ের নামে ৫৮টি স্থায়ী আমানত! কোথা থেকে আসত এত টাকা?

Jyotipriya Mallick Case
Jyotipriya Mallick Case

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  রেশন দুর্নীতির টাকায় স্ত্রী ও মেয়ের নামে ৫৮টি স্থায়ী আমানত করেছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তদন্তকারী সংস্থা সূত্রে এমনই খবর পাওয়া গিয়েছে। ওই আমানতের সবকটিতে গড়ে পাঁচ লাখ টাকা করে রয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা।

ED সূত্রে জানা গিয়েছে, জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও কন্যার নামে যে স্থায়ী আমানত রয়েছে তার মোট মূল্য প্রায় ২ কোটি ৮৯ লাখ টাকা। রেশন দুর্নীতিতে জমা দেওয়া প্রথম চার্জশিটে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে খবর।

সূত্রের খবর, নিজের নামে টাকা না জমিয়ে মেয়ে ও স্ত্রীর নামে টাকা জমাচ্ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। সম্ভবত আইনি জটিলতা থেকে বাঁচতেই এই পরিকল্পনা করেছিলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অন্যদিকে ইডির জমা দেওয়া চার্জশিটে ফিক্সড ডিপোজিটের বদলে টার্ম ডিপোজিট শব্দটি ব্যবহার করা হয়েছে।


You might also like!