
কলকাতা, ২৪ আগস্ট : যাদবপুর-কাণ্ডে এবার পথে নামছেন খাস বিজেপি রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। শুক্রবার দুপুরে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত পদযাত্রায় তিনি অংশ নেবেন।
বৃহস্পতিবার দলের তরফে জানানো হয়েছে, “যাদবপুর ইউনিভার্সিটিতে বাম-অতিবাম ছাত্র সংগঠন নিয়ন্ত্রিত হোস্টেলে র্যাগিং-এর দরুন প্রথম বর্ষের ছাত্রের অকাল মৃত্যুর প্রতিবাদে এবং রাজ্যের কলেজ ক্যাম্পাসগুলিকে র্যাগিং ও মাদকমুক্ত করতে ভারতীয় জনতা যুব মোর্চার ডাকে মাননীয় কলকাতা হাইকোর্টের আদেশ অনুসারে আগামীকাল ২৫ শে আগস্ট শুক্রবার ‘যাদবপুর বাঁচাও’ মহামিছিল অনুষ্ঠিত হতে চলেছে। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে, চলবে। জমায়েত স্থান: গোলপার্ক রামকৃষ্ণ মিশন। সময়: দুপুর ২ :৩০ ঘটিকা।”
প্রসঙ্গত, সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে রাজ্যের বিরোধী দলনেতার সমাবেশের পর অশান্তি হর। পুলিশ বলপূর্বক মঞ্চ খুলে দেয়। অভিযোগ করে, পুলিশি অনুমতি ছাড়া এই সমাবেশ হচ্ছিল। ভারতীয় জনতা যুব মোর্চার তরফে বলা হয়, ওখানে অন্য দলের অনুগামী ছাত্র সংগঠনের পুলিশি অনুমতি কোথায়? এর পর হাইকোর্ট শুক্রবার এই সমাবেশের অনুমতি দেয়।
