kolkata

2 years ago

List of best universities in the country:দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম দশে যাদবপুর

Jadavpur is in the top ten of the list of the best universities in the country
Jadavpur is in the top ten of the list of the best universities in the country

 

কলকাতা, ৫ জুন  : দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় চতুর্থ স্থান অধিকার করল যাদবপুর বিশ্ববিদ্যালয়। সেই সঙ্গে দেশের সেরা ১০ টি ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকাতেও যাদবপুর জায়গা করে নিয়েছে। সোমবার ‘ইন্ডিয়া র‌্যাঙ্কিং ২০২৩’ (ন্যাশনাল ইন্ডিয়ান র‌্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ ২০২৩) প্রকাশ করেন কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী রাজকুমার রঞ্জন সিং। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় চতুর্থ স্থান ধরে রেখেছে যাদবপুর। সঙ্গে ২০২২ সালের থেকে নম্বর বেশ খানিকটা বেড়েছে। গতবার যেখানে যাদবপুরের স্কোর ছিল ৬৫.৩৭, এবার সেটা বেড়ে ৬৬.০৭-তে ঠেকেছে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের মুখরক্ষাও করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। কারণ দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার প্রথম দশে একমাত্র যাদবপুরই আছে।

অন্যদিকে, দেশের সেরা ইঞ্জিনিয়ারিং কলেজের তালিকায় একধাপ উত্থান হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। গতবার যাদবপুর ১১ নম্বরে ছিল। স্কোর ছিল ৬৫.৬৮। এবার সেই স্কোর অনেকটা বাড়িয়ে প্রথম দশে ঢুকে পড়েছে যাদবপুর। একেবারে দশ নম্বরেই আছে। স্কোর দাঁড়িয়েছে ৬৭.০৪। তাৎপর্যপূর্ণভাবে যাদবপুরের আগে আটটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) এবং একটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) আছে।

দেশের সেরা ১০ টি বিশ্ববিদ্যালয়

১) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু।

২) জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, নয়াদিল্লি।

৩) জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়, নয়াদিল্লি।

৪) যাদবপুর বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ।

৫) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, উত্তরপ্রদেশ।

৬) মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন, কর্ণাটক।

৭) অমৃত বিশ্ব বিদ্যাপীঠম, তামিলনাড়ু।

৮) ভেল্লোর ইনস্টিটিউট অফ টেকনোলিজ, তামিলনাড়ু।

৯) আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, উত্তরপ্রদেশ।

১০) হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, তেলাঙ্গানা।

দেশের সেরা ১০ টি ইঞ্জিনিয়ারিং কলেজ

১) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), মাদ্রাজ।

২) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লি।

৩) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), বম্বে।

৪) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), কানপুর।

৫) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), রুরকি।

৬) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর।

৭) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), গুয়াহাটি।

৮) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), হায়দরাবাদ।

৯) ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি), তিরুচিরাপল্লি।

১০) যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা।

You might also like!