
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পূর্ব রেল সূত্রের খবর বন্দে ভারতের চাকায় সমস্যা হবার দরুন সোমবার বাতিল করে দেওয়া হয় হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। পরিবর্তে একই সময়ে বিকল্প যুবার রেকে ট্রেন চালানো হয়। বন্দে ভারতের মতোই স্টপেজ ওই ট্রেনটিতে। তবে কৌলিন্য এক না হওয়ায় ভাড়া কিছুটা ফেরত পাবেন যাত্রীরা।
টাকা ফেরত পাবেন ঠিকই, তবে বন্দে ভারতে চড়তে না পারার আক্ষেপ রয়েছে বহু যাত্রীর। সেমি হাইস্পিড ট্রেনে বারবার যান্ত্রিক গোলযোগের ঘটনায় স্বাভাবিকভাবেই রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রেল বন্দে ভারত এক্সপ্রেসের পরিষেবার ক্ষেত্রেও যথেষ্ট উদাসীন বলেই মত রেল কর্তৃপক্ষের।
