kolkata

2 years ago

Weather forecast of kolkata: ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে; দক্ষিণবঙ্গে চড়ছে পারদ, গরমে নাস্তানাবুদ তিলোত্তমা

Weather of Kolkata (Symbolic Picture)
Weather of Kolkata (Symbolic Picture)

 

কলকাতা, ৩ জুলাই:  হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ ও সিকিমের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গে আগামী ৭ ই জুলাই পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পং জেলায় আগামী ৭ তারিখ পর্যন্ত অতি বৃষ্টির কমলা সতর্কতা জারি থাকছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে ক্রমেই চড়ছে পারদ, অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম। দক্ষিণবঙ্গের কোনও কোনও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও, গরম থেকে রেহাই পাওয়া যাচ্ছে না। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সোমবার সকাল থেকে কলকাতা ও লাগোয়া জেলাগুলির আকাশ মেঘলা থাকলেও, গুমোটভাবে অনুভূত হয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই জানিয়েছেন আবহবিদরা।

You might also like!