
৯ অক্টোবর, কলকাতাঃ গত রবিবার রাতেই কলকাতা ফিরেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সোমবারই তৃণমূলের সঙ্গে বৈঠকে বসতে রাজি তিনি। বৈঠকের জন্য তিনি সময় ধার্য করেছেন বিকেল ৪ টেয়। তবে তৃণমূলের পক্ষ থেকে কারা এই বৈঠকে উপস্থিত থাকবেন সে বিষয় এখনও কিছু জানা যায়নি।
গত ৩ অক্টোবর কলকাতা থেকে কোচি পাড়ি দিয়েছিলেন রাজ্যপাল। সেখান থেকে প্রথমে দিল্লি যান এবং তারপর যান উত্তরবঙ্গের বন্যায় বিধ্বস্ত এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে। এবং উত্তরবঙ্গেই তিনি তৃণমূলের তিন সদস্য প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন। অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন যতদিন না রাজ্যপাল রাজভবনে তাঁদের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করছেন, ততদিন চলবে এই ধর্না।
শনিবার উত্তরবঙ্গে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার। সাক্ষাৎ সেরে মহুয়া মৈত্র দাবি করেন, রাজ্যপাল আন্তরিকভাবে মেনে নিয়েছেন যে কেন্দ্রীয় প্রকল্পে আর্থিক বঞ্চিনার দাবিগুলি ন্যায্য এবং যুক্তিসঙ্গত। বিষয়টি নিয়ে সাহায্যের প্রতিশ্রুতি দিলেও রাজনৈতিক চাপের কাছে তিনি অসহায় বলে নাকি জানিয়েছেন সি ভি আন্দ বোস। যদিও মহুয়ার ওই বক্তব্যের প্রেক্ষিতে রাজভবন বা রাজ্যপালের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।
