
কলকাতা, ১৭ অক্টোবর: মহানগরী কলকাতায় ফের অগ্নিকাণ্ড! এবার আগুন লাগল কালীঘাটের একটি বাড়িতে। মঙ্গলবার ১৪ নম্বর কালীঘাট রোডে অবস্থিত একটি বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। কী কারণে আগুন তা এখনও স্পষ্ট নয়।
পুলিশ ও দমকল সূত্রের খবর, মঙ্গলবার ১৪ নম্বর কালীঘাট রোডে অবস্থিত একটি বাড়িতে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।
