kolkata

3 years ago

Extension of interim bail of Abdul Latif : গরু পাচার মামলায় আব্দুল লতিফের অন্তর্বর্তী জামিনের মেয়াদবৃদ্ধি, শিথিল হাজিরার শর্তও

Extension of interim bail of Abdul Latif
Extension of interim bail of Abdul Latif

 

আসানসোল, ৮ মে  : শর্তসাপেক্ষে জামিন বহাল গরু পাচার মামলায় নাম জড়ানো আব্দুল লতিফের। তবে কিছুটা শিথিল হল জামিনের শর্তও। আগামী ২০ মে ফের আসানসোল বিশেষ সিবিআই আদালতে পরবর্তী হাজিরা দিতে হবে। তার আগে পর্যন্ত চার দিন অন্তর সিবিআই আইওর সঙ্গে দেখা করতে হবে লতিফকে। সেদিনই হবে জিজ্ঞাসাবাদ। সোমবার এই রায় দেন আসানসোল বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী।

৪ মে পর্যন্ত সাতদিনের রক্ষাকবচে ছিলেন আব্দুল লতিফ। কিন্তু সুপ্রিম কোর্টে নতুন করে শুনানি হয়নি। গরমের ছুটির আগে পর্যন্ত পরবর্তী শুনানির সম্ভবনা নেই। তাই রক্ষাকবচ অব্যাহত। এই যুক্তি দেখিয়ে লতিফের আইনজীবী আগের শর্তেই জামিনে মুক্তির দাবি করেছিলেন। কিন্তু বিচারক জানান তাঁর আদালত থেকেই লতিফের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।

সোমবার অবশ্য গরু পাচার মামলায় সিবিআইও আদালতে আসেননি। সিবিআই আইনজীবীকে বিচারক প্রশ্ন করেন ২৭ এপ্রিল অর্ডার দেওয়া হয়েছিল তিনদিন অন্তর সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকের সঙ্গে দেখা করতে হবে লতিফকে। সেই জিজ্ঞাসাবাদ কি যথেষ্ট নাকি আরও বেশি বেশি জিজ্ঞাসাবাদ প্রয়োজন?

সিবিআই আইনজীবী বলেন, “৩ দিন অন্তর জিজ্ঞাসাবাদ যথেষ্ট।” অন্যদিকে, লতিফের আইনজীবী আবেদন করেন, সাতদিনে একবার করে জিজ্ঞাসাবাদ করলে ভাল হয়।

You might also like!