kolkata

3 years ago

Chingrighata flyover:ফ্লাইওভার ভেঙে ফেলার কথায় বিস্মিত বিশিষ্ট স্থপতি

City Minister informed about demolition of Chingrighata flyover and construction of new flyover
City Minister informed about demolition of Chingrighata flyover and construction of new flyover

 

কলকাতা ২১ এপ্রিল  : চিংড়িঘাটা ফ্লাইওভার ভেঙে নতুন উড়ালপুল তৈরির কথা জানিয়েছেন পুরমন্ত্রী তথা কেএমডিএ চেয়ারম‌্যান ফিরহাদ হাকিম। এটি ভেঙে ফেলার কথায় বিস্মিত বিশিষ্ট স্থপতি অলোক সরকার।

অবসরপ্রাপ্ত প্রফেসর, ব্রিজ ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ও নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের প্রাক্তন প্রজেক্ট ম্যানেজার অলোকবাবু শুক্রবার এই প্রতিবেদককে বলেন, “বিভিন্ন খবর পড়ে আমি যেটুকু বুঝতে পারছি তাতে মনে হচ্ছে সেক্টর ফাইভ থেকে ইস্ট্রান বাইপাস উঠতে সংযোগকারী যে রাস্তা আছে তাতে গর্ত তৈরি হয়ে সমস্যার সৃষ্টি হয়েছে। এর সঙ্গে উড়ালপুলের কি সম্পর্ক আছে সেটা ঠিক বোধগম্য হচ্ছে না। তবে, ২০০৮ সালে আমি যখন সল্টলেকে চাকরি করতে যেতাম, তখন শুনেছিলাম যে ব্রিজের নকশায় গলদ আছে।

আরো সঠিক ভাবে বলা যেতে পারে যে ব্রিজের বাঁকানো স্টিল গার্ডারগুলোর ডিজাইন নাকি ঠিক মত হয়নি। ‘গার্ডার টু গার্ডার কানেকশনে’ গলতি আছে। এসব কারণের জন্য মাঝেমাঝেই বিভিন্ন স্থানে ব্রিজে ফাটল দেখা দিচ্ছিল। জানিনা, সেই সমস্যা আবার হচ্ছে কিনা!

এখন যে সমস্যা হয়েছে তার জন্য ব্রিজ ভেঙ্গে ফেলার প্রশ্ন কেন উঠছে সেটা বুঝতে পারছি না। আইআইটি খড়গপুর সল্ট লেক থেকে বাইপাসে ওঠার জন্য নতুন একটা ফ্লাইওভার বানানোর পরামর্শ দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার চিংড়িহাটা থেকে বিশ্ব বাংলা পর্যন্ত একটি নতুন ফ্লাইওভার গড়তে চায়, সুতরাং নানা মুনির নানা মত হয়ে ব্যাপারটা বেশ জটিল হয়ে উঠছে।

প্রসঙ্গত, ফের ফাটল দেখা দিয়েছে চিংড়িঘাটা উড়ালপুলে। যার জেরে বৃহস্পতিবার থেকে উড়ালপুলে কমিয়ে দেওয়া হয়েছে গাড়ির গতি। প্রতিদিন হাজার হাজার গাড়ি এই উড়ালপুল ধরে সল্টলেকে ঢোকে। তথ্যপ্রযুক্তি তালুক সেক্টর ফাইভ তো বটেই, রাজারহাট-নিউ টাউন যেতেও অন‌্যতম অবলম্বন এই উড়ালপুল।


You might also like!