Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Weather Update: নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহের গোড়াতেই হাওয়া বদলের সম্ভাবনা দক্ষিণবঙ্গে, বাড়বে তাপমাত্রা

Kolkata Weather Update (File Picture)
Kolkata Weather Update (File Picture)

 

কলকাতা, ২৭ নভেম্বর: শীতের আমেজ ভরপুর থাকলেও, বঙ্গোপসাগরে তৈরি হতে চলা নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহের গোড়াতেই হাওয়া বদলের সম্ভাবনা তৈরি হচ্ছে।এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে পরিণত হবে গভীর নিম্নচাপে। প্রাথমিকভাবে এর অভিমুখ অন্ধ্রপ্রদেশ উপকূল।

সোমবার আলিপুরে আবহাওয়া দফতরের আঞ্চলিক সদর দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, রাজধানী কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। গত সপ্তাহে বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রির কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রির কাছাকাছি। তা সত্ত্বেও একদিকে তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে সন্ধ্যা থেকে সূর্যোদয় পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে গোটা রাজ্য। এ কারণে শীত অনুভূত হচ্ছে। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া সহ অন্যান্য জেলাগুলিতে ওঠানামা চলছে।

তবে উত্তরবঙ্গে মূলত মেঘমুক্ত পরিস্কার আকাশ। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এদিকে বেশ কয়েকদিন শুকনো থাকার পর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে নভেম্বরের শেষে দার্জিলিং, কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শীতের আমেজ ক্রমশ বাড়বে। উত্তরবঙ্গের বাকি জেলাতে একই রকম পরিবেশ শুকনো আবহাওয়া থাকবে আরও চার-পাঁচ দিন থাকবে।


You might also like!