
কলকাতা, ১১ জুন : ময়দান স্টেশনে ডাউন লাইনে ফাটল ধরা পড়েছে। রবিবার বিকেলে ময়দান স্টেশনে মেট্রো কর্মীদের ফাটলটি চোখে পড়ে। যার জেরে টালিগঞ্জ থেকে মহাত্মা গান্ধী রোড পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে।
ফের ব্যাহত মেট্রো চলাচল । এবার ময়দান স্টেশনে ডাউন লাইনে ফাটল ধরা পড়েছে। রবিবার বিকালে ময়দান স্টেশনে মেট্রো কর্মীদের ফাটলটি চোখে পড়ে। সঙ্গে সঙ্গে ওই লাইনে মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল মেট্রো। এই ঘটনার জেরে জেরে টালিগঞ্জ থেকে মহাত্মা গান্ধী রোড পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ হয়ে গিয়েছে। তবে টালিগঞ্জ থেকে নিউ গড়িয়া এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে।
