kolkata

2 years ago

Calcutta High Court :সিআইডির রিপোর্টে অসন্তুষ্ট বিচারপতি, কমিটি গড়ল আদালত

Calcutta High Court
Calcutta High Court

 

কলকাতা  : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বিশেষ কমিটি গড়ল আদালত ৷ মুর্শিদাবাদের গোথা হাইস্কুলের ভুয়ো শিক্ষক অনিমেষ তিওয়ারির মতো আর কতজন ভুয়ো শিক্ষক চাকরি করছেন, তা খতিয়ে দেখবে এই কমিটি ৷ শিক্ষক নিয়োগে অনিয়ম খুঁজে বের করবেও কমিটির সদস্যরা। ১ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন।

আদালত গঠিত এই নতুন কমিটিতে রয়েছেন- স্কুল সার্ভিস কমিশনের সচিব, মধ্যশিক্ষা পর্ষদের সচিব এবং শিক্ষা দফতরের সচিব৷ বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসু নির্দেশ দেন, স্কুল সার্ভিস কমিশনের সচিব, মধ্যশিক্ষা পর্ষদের সচিব এবং শিক্ষা দফতরের সচিব নিজেদের মধ্যে বৈঠক করে অনিয়ম এবং বেআইনি কাজ, দুর্নীতি খুঁজে বের করতে চেষ্টা করবেন৷ ১৫দিনের মধ্যে কমিটি আদালতের কাছে রিপোর্ট জমা দেবে। বৃহস্পতিবার বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশে আদালতে উপস্থিত হন সিআইডির ডিআইজি৷ রাজ্যের বিভিন্ন জেলায় বেআইনি নিয়োগ খতিয়ে দেখে রিপোর্ট পেশ করেন তিনি৷ কিন্তু রিপোর্টে অসন্তুষ্ট হন বিচারপতি৷ এই নিয়ে ষষ্ঠ রিপোর্ট পেশ করেছে সিআইডি৷ কিন্তু ৬ নম্বর রিপোর্টের পরও অখুশি বিচারপতি বিশ্বজিৎ বসু।



You might also like!