kolkata

2 years ago

Calcutta HighCourt: পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ! হাইকোর্টে মামলা শান্তনু ঠাকুরের

Calcutta HighCourt
Calcutta HighCourt

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। মঙ্গলবার বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে ওই মামলার শুনানি হবে।

শান্তনু ঠাকুরের অভিযোগ, অনুমতি না নিয়ে মতুয়া মহাসংঘের মন্দিরে ঢোকার চেষ্টা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর মন্দিরের তরফে থানায় অভিযোগ করা হলেও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। উলটে কয়েকজন ভক্তের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছিল বলে অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্টে মামলা দায়ের করলেন মন্ত্রী শান্তনু ঠাকুর।

১১ জুন তৃণমূলের নবজোয়ার কর্মসূচির জন্য ঠাকুরনগরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি মতুয়া মহাসংঘের মন্দিরে ঢোকার চেষ্টা করেন। অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর মন্দিরে ঢুকতে বাধা দেন। এরপর মূল মন্দিরে না ঢুকে পাশের একটি মন্দিরে পুজো দেন অভিষেক।

এই ঘটনার পর কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ শান্তনু ঠাকুরের। তাঁর বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে গিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ করার পরেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। কিন্তু নির্দোষ কয়েকজন ভক্তের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। শান্তনুর আরও অভিযোগ, বিনা অনুমতিতে ঠাকুরবাড়িতে ঢুকে ঠাকুরবাড়ির সম্মানহানি করেছে অভিযোগ বন্দ্যোপাধ্যায়।

১১ জুন ওই ঘটনার পর ঠাকুরনগরেই শান্তনুকে চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনমাস অন্তর অন্তর ঠাকুরনগর যাবেন বলেও জানিয়েছেন তিনি।

You might also like!