kolkata

2 years ago

Dharmatala is completely blocked:বেলা সাড়ে ১২টায় ধর্মতলার মোড় সম্পূর্ণ অবরুদ্ধ

Dharmatala is completely blocked
Dharmatala is completely blocked

 

কলকাতা, ২১ জুলাই  : ঝড়বৃষ্টির আশঙ্কা উপেক্ষা করেই শুক্রবার সকাল থেকে ধর্মতলার পথে আসেন তৃণমূলের নেতা-কর্মীরা। বিভিন্ন জেলা থেকে দলের কর্মীরা আগেই কলকাতার বিভিন্ন প্রান্তে শহরে পৌঁছে যান। বেলা সাড়ে ১২টায় ধর্মতলার মোড় সম্পূর্ণ অবরুদ্ধ হরে পড়ে।

বিধাননগরের সেন্ট্রাল পার্ক, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, দক্ষিণ কলকাতার গীতাঞ্জলি স্টেডিয়ামে ছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। তাঁরা এবং কলকাতার তৃণমূলের নেতা-কর্মীরাও ভোর হতে না হতেই ধর্মতলার ভিক্টোরয়া হাউসের উদ্দেশে রওনা দেন।

সমাবেশে যোগ দিতে লঞ্চে চেপে কলকাতার উদ্দেশে রওনা দেন কোদালিয়া ১ গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল কর্মীরা। চুঁচুড়া থেকে লঞ্চে চেপে কলকাতা আসেন তাঁরা। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্ত থেকে স্থলপথে ও জলপথে ধর্মতলার উদ্দেশে রওনা দেন কয়েক হাজার তৃণমূল কর্মী। কুলতলি, পাথরপ্রতিমা, রায়দিঘি, বারুইপুর, ডায়মন্ড হারবার, ক্যানিং-সহ জেলা থেকে কলকাতামুখী তৃণমূল কর্মী-সমর্থকদের ভিড়।

সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনার উপকূল এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশ ছিল। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়। কিন্তু বৃষ্টিকে উপেক্ষা করে কলকাতার পথে নামে তৃণমূল কর্মীরা।

You might also like!