kolkata

2 years ago

Derailed goods train at Andal:অন্ডালে লাইনচ্যুত মালগাড়ি

Derailed goods train at Andal
Derailed goods train at Andal

 

দুর্গাপুর, ১৯ জুলাই  : ফের লাইনচ্যুত মালগাড়ী। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোল ডিভিশনের অন্ডাল সাঁইথিয়া রেলপথের কাজোরা-তে।

ঘটনায় জানা গেছে, এদিন অন্ডাল থেকে একটি ফাঁকা মাল গাড়ি গন্তব্যে যাওয়ার সময় তার পনেরো নম্বর বগিটি লাইনচ্যুত হয়ে পড়ে। সাময়িক সময়ের জন্য ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রেলের আধিকারিক ও কর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় লাইনচ্যুত বগিটির সরানোর কাজ শুরু হয়। প্রায় ঘন্টা তিনেক পরে লাইনচ্যুত বগিটিকে বাদ দিয়ে মালগাড়িটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনা প্রসঙ্গে রেলের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

You might also like!