Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

kolkata

2 years ago

Mamata Banerjee : বঞ্চনার প্রতিবাদ, বিধানসভায় কালো পাড়ের শাড়িতে মমতা

Mamata Banerjee (File Picture)
Mamata Banerjee (File Picture)

 

কলকাতা, ২৯ নভেম্বর: বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে বুধবার বিধানসভায় সমস্ত তৃণমূল বিধায়কের কালো পোশাক পরে আসার কথা ছিল। সেই নির্দেশ মেনে কেউ কালো কুর্তা পরে আসেন, কারও গায়ে কালো টি-শার্ট, কেউ কালো রঙের শাড়ি পরে আসেন। বেলা সওয়া ১২টা নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় পৌঁছলেন সরু কালো পাড়ের শাড়ি পরে।

এর পাশাপাশি, অমিত শাহ কলকাতায় পৌঁছনোর আগেই যুব তৃণমূলের নেতা নেত্রীরা খোলা চিঠি লিখে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলেছেন। একশ দিন, আবাস যোজনা সহ কেন্দ্রের কাছে বাংলার বকেয়া পাওনা রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা। সেই সঙ্গে অন্যান্য প্রকল্পের টাকাও বকেয়া পড়ে রয়েছে। রাজ্য টাকা চাইলেই কেন্দ্র পাল্টা চিঠি বা নোটিস পাঠাচ্ছে। এই করেই কেটে গেছে অন্তত ১২ মাস।

You might also like!