
সোনারপুর, ৪ আগস্ট : দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে নির্মীয়মাণ বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হল এক মহিলার অর্ধনগ্ন মৃতদেহ। সোনারপুর থানার অন্তর্গত কুস্তিয়া এলাকার ঘটনা। এখানেই একটি নির্মীয়মান বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে শুক্রবার এক তরুণীর অর্ধনগ্ন পচাগলা দেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। মৃতের নাম পরিচয় জানা যায়নি। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কিভাবে ওই দেহ এখানে এল সে বিষয়েও তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, খুন করে দেহ লোপাটের জন্যই ওই তরুণীর দেহ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছিল। এর পিছনে কে বা কারা রয়েছে সে বিষয়েও তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।
