
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তারাদের দেশে পাড়ি দিলেন প্রখ্যাত সিপিএম নেতা। প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী দক্ষিণ দিনাজপুরের জেলা কমিটির সম্পাদক নারায়ণ বিশ্বাস। সম্প্রতি শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মঙ্গলবার সকালে তাঁর মৃত্যুর খবরে পরিবারের শোকের ছায়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
সিপিএম দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির সম্পাদক ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী ছিলেন কমরেড নারায়ণ বিশ্বাস । এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সেখানেই চিকিৎসারত অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মরদেহ সকাল এগারোটায় মুজফ্ফর আহমদ ভবনে আনা হয় শ্রদ্ধা নিবেদনের জন্য। তারপর বালুরঘাট, গঙ্গারামপুর হয়ে মালদহ মেডিক্যাল কলেজে দেহ দান করা হয়।
