kolkata

3 years ago

Court issued summons against Biman : মানহানির মামলায় বিমান, সেলিম, শতরূপের বিরুদ্ধে সমন জারি আদালতের

Biman, Satarup, Md Selim
Biman, Satarup, Md Selim

 

কলকাতা, ২৯ এপ্রিল : বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও সিপিএম নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে সমন জারি করল নিম্ন আদালত। আগামী ১৩ জুন তিনজনকে হাজিরা দিতে হবে। সিপিএম নেতা শতরূপ ঘোষের ২২ লক্ষ টাকার গাড়ি থাকায় নীতিগত প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। সেখান থেকেই তরজার সূত্রপাত। পরে কুণাল ঘোষকেও চাঁচাছোলা ভাষায় জবাব দিয়েছিলেন শতরূপ ঘোষ। এরপরই মানহানির মামলা করেনতৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।


শতরূপের বিরুদ্ধে কুণাল ঘোষ মন্তব্য করার পর তাঁকে আলিমুদ্দিন থেকে জবাব দেন শতরূপ।তিনি জানিয়েছিলেন, তাঁরা বাবা তাঁকে ওই গাড়ি উপহার হিসেবে দিয়েছিলেন, তাই এতে নীতিগত কোনও প্রশ্ন থাকার কথা নয়। সেই সময় কুণালকে ‘টেস্ট টিউব বেবি’ বলেও উল্লেখ করেছিলেন শতরূপ। আর তাতেই ক্ষুব্ধ হন কুণাল ঘোষ।


আদালতের দ্বারস্থ হয়ে কুণালের আইনজীবী দাবি করেন, শুধু তাঁকে নয়, তাঁর পরিবারকেও অপমান করা হয়েছে। আর আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের রাজ্য সদর দফতরে বসে যেহেতু শতরূপ আক্রমণ করেছেন, তাই এর দায় বিমান বসু ও মহম্মদ সেলিমের ওপরও বর্তায় বলেও দাবি করেন কুণাল। তাই তিনজনের বিরুদ্ধে মামলা করেছিলেন তৃণমূল নেতা।

You might also like!