Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

1 year ago

Lok Sabha Election 2024:বাংলার ৫৫ কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তায় ভোটগণনা, মোতায়েন ৯২ কোম্পানি বাহিনী

Election Commission
Election Commission

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অষ্টাদশ লোকসভা ভোট পর্ব মিটেছে সাত দফায় । মঙ্গলবার গণনা । প্রত্যেকবারের মতো দেশজুড়ে গণনাকেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে । বাংলাতেও একই ছবি । ৪ জুন বাংলার ৪২টি কেন্দ্রের ৫০৭ প্রার্থীর ভাগ্যপরীক্ষা । নির্বাচন কমিশন সূত্রে খবর, মোট ৫৫টি কেন্দ্রে ভোট গণনা করা হবে । গণনাকেন্দ্রগুলিতে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন ।

কমিশন সূত্রে খবর, ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থার প্রথম স্তরে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা । জানা গিয়েছে, মোট ৯২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে । এছাড়া নিরাপত্তার দ্বিতীয় ও তৃতীয় স্তরে থাকছে যথাক্রমে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী ও স্থানীয় থানার পুলিশ আধিকারিকেরা ।

কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে তিন লক্ষেরও বেশি ভোটার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছেন । আগে পোস্টাল ব্যালটের ভোট গণনা হবে । তারপর খোলা হবে ইভিএম । কমিশন জানিয়েছে, সর্বোচ্চ ২৩ রাউন্ড ভোটগণনা হতে পারে। আর সবচেয়ে কম হয় ৯ রাউন্ড।

উল্লেখ্য়, গণনার আগের দিনই সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন । এদিন দুপুর সাড়ে ১২টায় সাংবাদিক সম্মেলন করবে তারা । এই প্রথম প্রথা ভেঙে গণনার আগেই সাংবাদিক বৈঠক করবে কমিশন ।


You might also like!