kolkata

2 years ago

Task Force: লঙ্কা নিদান টাস্ক ফোর্সের! বিক্রি করতে হবে ১০০ টাকায়

Chili must be sell in 100 rupees: Task Force
Chili must be sell in 100 rupees: Task Force

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাজারে বেশি দামে সবজি বিক্রি হচ্ছে না তো। এই বিষয় খতিয়ে দেখতে সরব টাস্ক ফোর্স। সল্টলেকের এবি-এসি মার্কেট, বিডি মার্কেট, সিকে মার্কেট ঘোরেন টাস্ক ফোর্সের সদস্যেরা। 

সবজির দাম অস্বাভাবিক হারে কেন বাড়ছে, তার কারণ খতিয়ে দেখতে সোমবার শহরের একাধিক বাজারে হানা দিলেন রাজ্য সরকারের টাস্ক ফোর্সের সদস্যেরা। তাঁরা বিক্রেতাদের জানিয়েছেন, কাঁচা লঙ্কার দাম কেজিপ্রতি ৩০০ টাকা নয়, বিক্রি করতে হবে ১০০ টাকায়। সল্টলেকের বাজার ছাড়াও এ দিন টাস্ক ফোর্সের সদস্যেরা কয়েকটি ভাগে ভাগ হয়ে হাওড়ার কালীবাবুর বাজার, কদমতলা বাজার, শিবপুর বাজার, সোনারপুর-রাজপুর এবং ব্যারাকপুরের কয়েকটি বাজার-সহ মোট ১৬টি বাজার পরিদর্শন করেন। আজ, মঙ্গলবার তাঁদের কলকাতার কোলে মার্কেটে যাওয়ার কথা।

দাম বৃদ্ধিতে বেআইনি মজুতদারির ‘হাত’ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে সল্টলেকের এবি-এসি মার্কেট, বিডি মার্কেট, সিকে মার্কেট ঘোরেন টাস্ক ফোর্সের সদস্যেরা।

পশ্চিমবঙ্গের সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ কোলে বলেন, ‘‘উল্টোডাঙার পাইকারি বাজারে শনিবার লঙ্কা ৮০ টাকায় বিক্রি হয়েছে। খুচরো বাজারে ১০০ টাকার বেশি দাম হওয়ার কথা নয়। তাই লঙ্কা ১০০ টাকা কেজি দরে বিক্রি করতে বলেছি। চন্দ্রমুখী আলু কেজিপ্রতি ১৮ টাকার বেশি দামে বিক্রি করা যাবে না। সেটাও জানিয়ে এসেছি।’’

You might also like!