kolkata

2 years ago

Weather Forcast:দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা কম, মহানগরীতে চড়ছে তাপমাত্রার পারদ

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২৯ আগস্ট : দক্ষিণ ও উত্তর দুই বঙ্গেই আপাতত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বৃষ্টির সম্ভাবনা তো কমই, উল্টে চড়বে তাপমাত্রার পারদ। মহানগরীতে ইতিমধ্যেই গরম ভালোই টের পাওয়া যাচ্ছে, অনুভূত হচ্ছে আর্দ্রতার অস্বস্তি ও ঘর্মাক্ত গরম। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তেমন কোনও পূর্বাভাস নেই। তবে, কিছু কিছু জায়গায় হতে পারে হালকা বৃষ্টি। সবকটি জেলাতেই তাপমাত্রা বাড়তে পারে। এদিকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আপাতত বৃহস্পতিবার পর্যন্ত কোনও জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বৃষ্টি কমার পাশাপাশি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গে।



 

You might also like!