kolkata

2 years ago

BJP at Raj Bhavan: রাজভবনে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল

Central delegation of BJP at Raj Bhavan
Central delegation of BJP at Raj Bhavan

 

কলকাতা, ১৩ জুলাই: বৃহস্পতিবার দুপুরেই রাজভবনে যায় বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যপাল সিভি আনন্দ বোসের থেকে তাঁরা ভোট-হিংসার রিপোর্ট নেন।

পঞ্চায়েত ভোট ও তার আগেপড়ে রাজ্যের নানা স্থানে হিংলাত্মক ঘটনা ঘটে বলে অভিযোগ। তার বিশদ অনুসন্ধানের জন্য কেন্দ্রের নির্দেশ বুধবার বিকেলে আসে বিজেপির কেন্দ্রীয় প্রাক্তন মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ-সহ পাঁচজনের একটি প্রতিনিধি দল।

বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের স্বরূপকাঠি পূর্বপাড়া ১৫০ নম্বর বুথ এলাকায় বিজেপি প্রার্থী নিখোঁজ হন বলে অভিযোগ। তাঁর বাড়িতে যান কেন্দ্রীয় প্রতিনিধিরা। সরজমিনে খতিয়ে দেখেন গোটা এলাকা। পাশাপাশি বেশ কয়েকটি বাড়ি ভাঙচুরের পূর্ণাঙ্গ রিপোর্টও তৈরি করেন এই প্রতিনিধি দলের সদস্যরা। পঞ্চায়েত ভোটের দিনও অশান্তি ছড়িয়েছিল বিভিন্ন গ্রামে। তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ তুলেছিলেন বিজেপি প্রার্থী। সেই অভিযোগে ব্যালট বক্স পুকুরে ফেলে দেওয়া হয়। এই নিয়ে সংঘর্ষ বাঁধে তৃণমূল ও বিজেপির মধ্যে।

বিজেপি-র তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী, কুলতলি, ডায়মণ্ডহারবারের নির্দিষ্ট কিছু হিংসাত্মক অঞ্চল দেখে সফরকারী প্রতিনিধিরা সোজা চলে যাবেন শিয়ালদা। সেখান থেকে সন্ধ্যায় উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনে যাওয়ার কথা কোচবিহার। রাজভবন থেকে বার হয়ে রবিশঙ্কর প্রসাদ সাংবাদিকদের কাছে রাজ্যের পুলিশ-প্রশাসন ও ভোট পরিস্থিতি সম্পর্কে তাঁর তীব্র অভিযোগের কথা জানান।

You might also like!