kolkata

2 years ago

Buddhadeb Bhattacharjee: বুদ্ধদেবকে দেখে এলেন মমতা, মাননীয়া কী জানালেন সাংবাদিকদের?

Mamata banerjee (Collected)
Mamata banerjee (Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সোমবার বিকেলে বিধানসভা থেকে সরাসরি আলিপুরের বেসরকারি হাসপাতালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।সেখানে চিকিৎসকদের সঙ্গে কথাবার্তা বলেন। বুদ্ধদেবের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ নিয়েছেন তিনি।

হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, বুদ্ধদেব তাঁকে দেখে হাত নেড়েছেন। মমতার কথায়, ‘‘ওঁর জ্ঞান আছে। হাত নাড়লেন। আমার দেখে মনে হল, অনেকটা সুস্থ হয়েছেন। ভেন্টিলেশন থেকে বার করা হয়েছে। বাইপ্যাপ চলছে। তবে আমি তো চিকিৎসক নই। এর বেশি কিছু বলতে পারব না।’’

মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়ানো এক চিকিৎসক এর পর বুদ্ধদেবের শারীরিক পরিস্থিতি সম্পর্কে জানাতে গিয়ে বলেন- ‘‘সকাল থেকেই ইনভেসিভ ভেন্টিলেশন থেকে ওঁকে বার করে আনার প্রক্রিয়া চলছিল। একটু আগে সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে।’’

বর্তমানে বুদ্ধদেবকে নন-ইনভেসিভ ভেন্টিলেশনে ফিরিয়ে আনা হয়েছে। সর্ব ক্ষণ তাঁকে নজরে রেখেছে মেডিক্যাল বোর্ড। ঘণ্টায় ঘণ্টায় বুদ্ধদেবের স্বাস্থ্য সংক্রান্ত প্যারামিটারগুলি যাচাই করা হচ্ছে। চিকিৎসকের কথায়, ‘‘এখনও পর্যন্ত যা রিপোর্ট দেখছি, তাতে আমরা খুশি। যদিও আগামী ২৪ ঘণ্টা ওঁর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা আশা করছি, উনি পারবেন।’’


You might also like!