kolkata

2 years ago

"BJP is ready, no problem", says Dilip Ghosh: "বিজেপি প্রস্তুত, কোনও সমস্যা নেই", স্বমেজাজে দিলীপ ঘোষ

Dilip Ghosh (File Picture)
Dilip Ghosh (File Picture)

 

মুর্শিদাবাদ, ৯ জুন  : “প্রথমে মনোনয়ন দিতে না দিলে হিসেব আছে।” শুক্রবার মুর্শিদাবাদে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপি-র রাজ্য সহ সভাপতি দিলীপ ঘোষ মুখ খুললেন পঞ্চায়েত ভোট নিয়ে। দাবি করলেন, মনোনয়নে কম সময় নিয়ে বিজেপির কোনও সমস্যা নেই, তাঁরা প্রস্তুত।

এদিন তিনি বলেন, “প্রথম মনোনয়ন আমরাই জমা দেব। কেউ আটকাতে এলে তাঁর হিসেব আছে।” অর্থাৎ প্রছন্ন হুঁশিয়ারিও দিলেন তিনি। যা নিয়ে কটাক্ষের শিকারও হতে হয়েছে দিলীপ ঘোষকে। এদিকে শুক্রবার সকাল থেকেই জেলায় শুরু হয়েছে মনোনয়ন পেশ। জোরকদমে চলছে দেওয়াল লিখনও।

প্রসঙ্গত, আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। ফলপ্রকাশ ১১ জুলাই। বৃহস্পতিবারই সরকারিভাবে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। ভোটে নিরাপত্তার দায়িত্বে যে রাজ্য পুলিশেই আস্থা রাখতে চলেছে কমিশন, মিলেছে সে ইঙ্গিতও। সেটাতেই মূল আপত্তি বিরোধীদের। দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ভোট করার দাবি জানিয়ে আসছে বিরোধীরা। সেই দাবিতেই এবার আদালতে গিয়েছেন তাঁরা।

You might also like!