
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো কলকাতা চলচ্চিত্র উৎসবে। হলে ঢোকার সুযোগ না পেয়ে নন্দন চত্বরে প্রতিবাদে সরব হন অনেকে। লাইনে দাঁড়িয়ে দীর্ঘ অপেক্ষার পরও হলে ঢোকার সুযোগ পায়নি তাঁরা। সিনেমাপ্রেমীদের অনেকে ক্ষোভ উগরে দেন কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে। এ দিন নন্দনে ওই ছবিটির প্রদর্শনীর আগে সাংবাদিক বৈঠকও করেন পরিচালক অনুরাগ।
তারপর দর্শকদের সঙ্গে বসে সিনেমা দেখার কথাও জানান। রবিবার ছুটির দিন হওয়ায় নন্দন চত্বরে ফিল্ম ফেস্টিভ্যালে দর্শকদের ভিড় ছিল অন্যদিনের তুলনায় বেশি। সন্ধ্যা ৭টার স্লটে চলা ছবিটি দেখার জন্য আসন সংখ্যার তুলনায় ভিড় জমে যায় অন্তত তিনগুণ দর্শকের। হলের আসন ভরে গেলে দরজা বন্ধ করতে যান নিরাপত্তারক্ষীরা। দর্শকদের জানিয়ে দেওয়া হয়, আর ভিতরে ঢোকার সুযোগ নেই। তখনই লাইনে দাঁড়িয়ে থাকা দর্শকদের ধৈর্য্যের বাঁধ ভাঙে। তাঁরা দাবি করেন, যেহেতু তাঁদের কাছে ‘ডেলিগেশন পাস’ রয়েছে, তাঁদের ভিতরে ঢুকতে দিতে হবে। এরপরই শুরু হয় গোলমাল।
