Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

kolkata

2 years ago

Train: সপ্তাহ শেষে ১৪৩ লোকাল বাতিল শিয়ালদহ শাখায়! বহু ট্রেনের রুট বদল, প্রবল ভোগান্তির আশঙ্কা

Local Train (File Picture)
Local Train (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দমদমে চলবে ইলেকট্রনিক ইন্টারলকিংয়ের কাজ। যার জেরে আগামী শুক্রবার থেকে সোমবার ভোর চারটে পর্যন্ত শিয়ালদহ থেকে একাধিক শাখায় বাতিল ১৪৩টি ট্রেন। এছাড়া যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে কিছু ট্রেনের।

রেল সূত্রে খবর, দমদম স্টেশনে ইলেকট্রনিক ইন্টারলকিং ব্যবস্থা চালু করা হচ্ছে। সেই কারণেই টানা ৫২ ঘণ্টা কাজ চলবে। যার জেরেই এই ট্রেন বাতিল। বারাসত, বনগাঁ শাখার ট্রেন দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত চলাচল করবে। এছাড়া বারাকপুর, নৈহাটি শাখায় ট্রেনের সংখ্যাও কমানো হয়েছে। ট্রেন যাত্রীদের অসুবিধায় বিষয়টি নিয়ে রাজ্য পরিবহণ দপ্তরকে বাড়তি বাস চালানোর জন‌্য আবেদন করেছে পূর্ব রেল। জানা গিয়েছে, শিয়ালদহ ডিভিশনে মোট ৮৯২টি ট্রেন চলাচল করে। নতুন ইলেকট্রনিক ইনটারলকিং ব্যবস্থার কাজের জন‌্য ৭৪৯টি ট্রেন চলাচল করবে ওই সময়ে। ওই সময়ে ১৪৩টি ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি ৪৬টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। শিয়ালদহ স্টেশনের সিগনাল ব্যবস্থাকে উন্নত করার লক্ষে কাজ চলছে। এক থেকে পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন চলাচল শুরু হবে।

এই কাজের জন‌্য সাময়িকভাবে যাত্রীদের অসুবিধা হলেও আগামী দিনে যাত্রী নিরাপত্তা ও সিগনাল ব্যবস্থা উন্নত হবে বলে আশাবাদী শিয়ালদেহর ডিআরএম দীপক নিগম। ১২ বগির ট্রেন চালু হলে পুরোনো ৯ বগির ট্রেন আর থাকবে না। আগামী মে মাসের মধ্যে সিগন্যাল ও প্লাটফর্ম সম্প্রসারণের কাজ শেষ হয়ে যাবে। পাশাপাশি লোকশিল্পের ঐতিহ্যকে স্বীকৃতি দিতে এক স্টেশন এক পণ‌্য বিক্রি প্রক্রিয়ায় স্থানীয় এলাকার মানুষজন সেখানকার স্থানীয় জিনিস বিক্রি করতে পারবেন স্টেশনের স্টলে। যেমন শান্তিপুর স্টেশনে তাঁত শিল্পীরা নিজেদের হাতে বোনা তাঁতের শাড়ি শান্তিপুর স্টেশনের স্টলে বিক্রি করতে পারবেন। কৃষ্ণনগর স্টেশনে হাতে তৈরি মূর্তি, পুতুল স্টেশনের স্টলে বিক্রি করতে পারবেন।

You might also like!