kolkata

2 years ago

Abhishek's comments on the Rujira scandal Tope Dileep:রুজিরাকাণ্ডে অভিষেকের মন্তব্যে তোপ দিলীপের

Abhishek's comments on the Rujira scandal Tope Dileep
Abhishek's comments on the Rujira scandal Tope Dileep

 


কলকাতা, ৬ জুন  : “আমার স্ত্রীকে গ্রেফতার করলেও আমি মাথা নত করবো না, পারলে আমায় গ্রেফতার করে দেখাক“। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে তোপ দাগলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

মঙ্গলবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমনে আসেন দিলীপবাবু। তিনি বলেন, “যত সময় এগোচ্ছে আওয়াজ তত জোরে হচ্ছে। চিৎকার হচ্ছে; বড় বড় কথা বলছে। কেন বলুন তো? যখন ভয় পায় তখন লোকে চিৎকার করে। ভূতের ভয় পেলে বেশি চিৎকার করে গান গায়। তো, যত ভয় পাচ্ছে; তত চিৎকার বাড়ছে। অপেক্ষা করুন, কে কাকে গ্রেফতার করে। সময় চলে আসছে।”

অভিষেক জনসভায় বলেছেন, “নন্দীগ্রামে ২০ কিমি পদযাত্রা করেছি, তার পুরস্কার আমার স্ত্রীকে তলব।” এ প্রসঙ্গে প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, “জীবনে প্রথম হাঁটাহাঁটি করছেন। সবে তো একটু ঘাম বেরিয়েছে। রোদে একটু মুখটা পুড়ুক! তাহলে রাজনীতি বোঝা যাবে। আপনি কার জন্য হাঁটছেন ? নিজের ভবিষ্যতের জন্য! নিজের পার্টির জন্য হাঁটছেন। তাতে জনগণের কি যায় আসে! মানুষ তো আপনার কথা ভুলেই গেছে।”


You might also like!