kolkata

2 years ago

Tathagata Roy :অভিষেককে 'কিং অফ কমেডি' যশপাল ভাট্টির সঙ্গে তুলনা তথাগতর

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ৪ অক্টোবর : তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘কিং অফ কমেডি’যশপাল ভাট্টির সঙ্গে তুলনা করেছেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

মঙ্গলবার তৃণমূলের দিল্লি অভিযান প্রসঙ্গে এক্স হ্যাণ্ডেলে তথাগতবাবু লিখেছেন, “গাড়ি দুর্ঘটনায় যশপাল ভাট্টি মারা যেতে আমি মুহ্যমান হয়ে পড়েছিলাম। ওঁর ফ্লপ শো আর দেখা হবে না !এবার পশ্চিমবঙ্গের যুবরাজ আমার সেই দুঃখ মিটিয়েছেন। এখন পর্যন্ত শতাব্দীর সেরা ফ্লপ শো !”

প্রসঙ্গত, জসপাল সিংহ ভাট্টি ‍‍‌​নব্বই এর দশকের বিখ্যাত শিখ কৌতুকাভিনেতা ছিলেন৷ দূরদর্শনে ফ্লপ শো ও উল্টা পাল্টা নামে হাসির সিরিয়ালের মুখৎ চরিত্রে কাজ করে বিখ্যাত হন৷ তাঁকে “কিং অফ কমেডি” নামেও ডাকা হোতো৷ ভারত সরকার তাঁর মৃতুর পর ২০১৩ সালে পদ্মভূষন সম্মানে সম্মানিত করেন৷


You might also like!