
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কালো পোশাকে ধর্ণার পর , বৃহস্পতিবার ও থালা বাজিয়ে ধরনায় শামিল তৃণমূল বিধায়করা। তাঁদের দেখে পালটা ‘চোর’ স্লোগান দিয়ে চায়ের বাসন, বাঁশি, কাপ নিয়ে বিক্ষোভ শুরু বিজেপিরও , সেই বিক্ষোভে নেতৃত্ব দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের বিক্ষোভ দেখে মেজাজ হারিয়ে বিধানসভা লবির উলটোদিকে ধরনায় বসেন শুভেন্দু অধিকারী। থালার পরিবর্তে বিজেপি বিধায়করাও চায়ের কাপ, বাসন, বাঁশি নিয়ে এসে পালটা ধরনায় বসেন।
(খবরটি সদ্য আমাদের কাছে এসেছে।বিস্তারিত জানতে পেজটি রিফ্রেস করুন)
