kolkata

2 years ago

Recovered 300 kg of Fire Crackers: বেলঘরিয়ায় অভিযান চালিয়ে উদ্ধার ৩০০ কেজি বাজি

Recovered 300 kg of Fire Crackers (Symbolic Picture)
Recovered 300 kg of Fire Crackers (Symbolic Picture)

 

বেলঘরিয়া, ২৩ মে : উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ায় ৩০০ কেজি বাজি সহ ১ জনকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, বেলঘরিয়ার বিবেকানন্দ নগর থেকে ৩০০ কেজি বাজি বাজেয়াপ্ত করেছে বেলঘরিয়া থানার পুলিশ। ঘটনায় গ্রেফতার বাজি ব্যবসায়ী। তাঁর নাম টিঙ্কু মজুমদার। আগামী দিনেও এই ধরপাকড় চলবে বলে জানায় পুলিশ।

প্রসঙ্গত, একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ অব্যাহত। প্রাণ গিয়েছে অনেকের। তবুও রমরমিয়ে চলছে বেআইনি বাজির কারখানা। ইতিমধ্যেই নবান্নর তরফে বেআইনি বাজির কারখানা বন্ধ করতে কড়া নির্দেশিকা জারিও করা হয়েছে। সেই মতো তৎপর হয়েছে পুলিশ। জেলায়-জেলায় চলছে ধরপাকড়।

You might also like!