
কলকাতা, ১৯ মে : আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি, ওই দিন মাধ্যমিকের প্রথম ভাষার পরীক্ষা। দ্বিতীয় ভাষার পরীক্ষা ৩ ফেব্রুয়ারি। ৫ ফেব্রুয়ারি ইতিহাস পরীক্ষা। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ৬ ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষা।
গণিত পরীক্ষা হবে ৮ ফেব্রুয়ারি, জীবন বিজ্ঞান ৯ ফেব্রুয়ারি, ভৌত বিজ্ঞান ১০ ফেব্রুয়ারি ও অন্যান্য ইচ্ছুক বিষয়ের পরীক্ষা হবে ১২ পরীক্ষা। বেলা ১১.৪৫ মিনিট থেকে শুরু হয়ে বিকেল তিনটে পর্যন্ত চলবে পরীক্ষা।
