Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Jharkhand

2 years ago

Chirag Paswan:ঝাড়খণ্ড নির্বাচনে প্রচুর ভোটে জয় পাবে এনডিএ, আত্মবিশ্বাসী চিরাগ পাসওয়ান

Chirag Paswan
Chirag Paswan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচার তুঙ্গে। ঝাড়খণ্ডের নির্বাচনে এনডিএ সরকারের জয় নিয়ে আত্মবিশ্বাসী লোক জন শক্তি পাটির নেতা চিরাগ পাসওয়ান।

পালামু যাওয়ার পথে আজসু পার্টির সমর্থকদের উদ্দেশ্যে এদিন কেন্দ্রীয় মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, এনডিএ সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ঝাড়খণ্ডে সরকার গঠন করবে এবং দুর্নীতিবাজ হেমন্ত সরকারকে উপড়ে ফেলবে বলে আশাবাদী তিনি। এনডিএ-র নেতা-কর্মীরা দিনরাত এক করে জনসাধারণের কাছে এই হেমন্ত সোরেন সরকারের জনবিরোধী নীতিগুলির কথা তুলে ধরছেন। আগামী দিনে এই সরকার টিকবেনা বলে মনে করেন তিনি।

দলের কর্মীদের উদ্দেশ্যে এদিন চিরাগ বলেন, ঝাড়খণ্ড যে চিন্তাভাবনা দিয়ে তৈরি হয়েছিল তা এখনও অসম্পূর্ণ। অটল বিহারী বাজপেয়ী ঝাড়খণ্ড রাজ্যকে বিহার থেকে আলাদা করে উন্নত রাজ্যের তালিকায় নিয়ে আসার স্বপ্ন দেখেছিলেন, কিন্তু ঝাড়খণ্ড ভুল শাসকের হাতে চলে গেছে। বিহারের পর তারা এবার ঝাড়খণ্ডকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখন আর এই স্বেচ্ছাচারিতা চলবে না। আত্মবিশ্বাসের সঙ্গে চিরাগ বলেন, ঝাড়খণ্ডে এনডিএ সরকার গঠিত হবে এবং রাজ্যের যথাযথ উন্নয়ন সাধনের চেষ্টা করা হবে।

You might also like!