Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Jharkhand

2 years ago

Jharkhand:ঝাড়খণ্ডে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা, বিঘ্নিত রেল পরিষেবা

Maoists blew up the railway line in Jharkhand
Maoists blew up the railway line in Jharkhand

 

রাঁচি, ২২ ডিসেম্বর : ঝাড়খণ্ডে বিস্ফোরণে রেললাইন উড়িয়ে দিল মাওবাদীরা। বৃহস্পতিবার রাতে গোইলকেরা থানা এলাকায় মনোহরপুর এবং গোয়েলকেরার মাঝে রেললাইন উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। এর ফলে ট্রেন পরিষেবা বিঘ্নিত হয়েছে বলে জানিয়েছেন চাইবাসার পুলিশ সুপার। রেল সূত্রের খবর, হাওড়া-মুম্বই মুখ্য রেলপথের গোইলকেরা পোসাইতা সেকশনের অধীনে রেললাইন উড়িয়ে দিয়েছে মাওবাদীরা। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে।

প্রসঙ্গত, ২২ ডিসেম্বর ভারতে বনধের ডাক দিয়েছে নকশালরা, তবে বনধ শুরু হওয়ার আগেই নকশালরা গোইলকেরা পোসাইতা সেকশনের অধীনে কারো ব্রিজের কাছে ৩৫৬/২৯এ নম্বর খুঁটির সমীপে তৃতীয় রেল সেকশনের রেললাইন উড়িয়ে দেয়। রেললাইন বিস্ফোরণের ফলে চক্রধরপুর বিভাগে রেলের চাকা থমকে গিয়েছে। এ পথ দিয়ে চলাচলকারী সমস্ত ট্রেন বিভিন্ন স্থানে থেমে গিয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই রেলপথে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। তবে বাকি দুটি ট্র্যাক ঠিক আছে।


You might also like!