Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Jharkhand

1 year ago

Heatwave warning in Jharkhand: ঝাড়খণ্ডে তাপপ্রবাহের সতর্কতা, ওড়িশাতেও বাড়বে গরম

Heatwave warning in Jharkhand
Heatwave warning in Jharkhand

 

নয়াদিল্লি, ১৩ মার্চ: ঝাড়খণ্ডের কয়েকটি জেলায় আগামী ১৪-১৬ মার্চ তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। এছাড়াও ১৩-১৬ মার্চ ওড়িশাতেও তাপপ্রবাহের পূর্বাভাস জারি করা হয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ৪টি জেলায় (বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর) আগামী ১৬ মার্চ (রবিবার) তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

আইএমডি আরও জানিয়েছে, পশ্চিম হিমালয় অঞ্চল ও উত্তর-পূর্ব ভারতে আগামী ৬-৭ দিন বৃষ্টিপাত চলবে। হিমাচল প্রদেশ ও জম্মু ও কাশ্মীরে হতে পারে তুষারপাত। উত্তর-পশ্চিম ভারতে আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। মধ্য ভারতে আগামী ৩ দিন ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। পূর্ব ভারতের বিভিন্ন স্থানে আগামী ৫ দিন ৩-৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা।

You might also like!