Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Jharkhand

2 years ago

Narendra Modi :উন্নয়ন সম্পর্কে কোনও ধ্যানধারনাই নেই কংগ্রেস ও জেএমএম-এর : নরেন্দ্র মোদী

Narendra Modi
Narendra Modi

 

জামশেদপুর, ১৯ মে : কংগ্রেস ও ঝাড়খন্ড মুক্তি মোর্চা (জেএমএম)-র তীব্র সমালোচনা করলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ঝাড়খণ্ডের জামশেদপুরের এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, উন্নয়ন সম্পর্কে কোনও ধ্যানধারনাই নেই কংগ্রেস ও জেএমএম-এর। তাঁর কথায়, উন্নয়নের ক, খ, গ সম্পর্কে কোনও ধ্যানধারনাই নেই কংগ্রেস ও জেএমএম-এর। তাঁদের পদ্ধতি হল- মিথ্যা বলো, জোরে কথা বলো, বারবার কথা বলো, এখানে-ওখানেও কথা বলো। তাঁরা দরিদ্রদের সম্পত্তির এক্স-রে করতে চায়, তাঁরা এসসি, এসটি, ওবিসিদের সংরক্ষণ ছিনিয়ে নেবে, তাঁরা প্রতিদিন মোদীকে গালি দেবে। এর বাইরে তাঁরা ভাবতেই পারে না।"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও বলেছেন, "ঝাড়খণ্ডে জমি কেলেঙ্কারি করেছে জেএমএম। তাঁরা দরিদ্র আদিবাসীদের জমি দখল করেছে, সেনাবাহিনীর জমি দখল করেছে। তাঁদের বাড়ি থেকে উদ্ধার করা নোটের পাহাড় আপনাদের। আমি উপায় খুঁজছি, আমি এই সমস্ত অর্থ সেই গরীব লোকজনকে কিভাবে ফিরিয়ে দেওয়া যায়। এটাই মোদীর গ্যারান্টি।" প্রধানমন্ত্রী মোদী বলেছেন, "কংগ্রেসের মতো দলগুলি কখনই আপনাদের গুরুত্ব দেয়নি। এই লোকজন ৬০ বছর ধরে ''গরিব হটাও''-এর মিথ্যে স্লোগান দিয়েছিল। এখন মোদী, যিনি ২৫ কোটি গরিব মানুষকে দারিদ্র্য থেকে বের করে এনেছেন।"


You might also like!