Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Jharkhand

2 years ago

Jharkhand:ঝাড়খন্ডের গোড্ডায় যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে, কমপক্ষে ১২ জন আহত

More than 12 people were injured when a bus full of passengers overturned in Jharkhand
More than 12 people were injured when a bus full of passengers overturned in Jharkhand

 

গোড্ডা, ১৩ নভেম্বর : ঝাড়খন্ডের গোড্ডার পাথরগামা থানার কাছে যাত্রী ভর্তি একটি বাস উল্টে ১২ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। চারজনের অবস্থা আশঙ্কাজনক, যাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসে প্রায় ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিল।

দুর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে জেলার পাথরগামা থানা এলাকায় পীরপাইন্টি প্রধান সড়ক এনএইচ-১৩৩-তে। যাত্রীবাহী বাসটি মন্ডল জাসিডিহ থেকে তিন পাহাড় যাচ্ছিল। এসময় যোগিনী স্থান বারকোপ মোড়ের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। ঘটনায় বাসের অনেক যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

পাথরগামা থানার ইনচার্জ গৌতম কাশ্যপ জানিয়েছেন, দূর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস । দুর্ঘটনার সময় বাসে ২৫ থেকে ৩০ জন যাত্রী ছিল। যার মধ্যে অনেক যাত্রী সামান্য আহত হয়েছিল, এবং চারজনের অবস্থা আশঙ্কাজনক। আহত চারজনকে অ্যাম্বুলেন্সের করে গোড্ডা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য পাথরগামা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে।


You might also like!