Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Jharkhand

3 years ago

Jharkhand:গিরিডিতে করম পুজোর ফুল আনতে গিয়ে জলে ডুবে মৃত্যু ব্যক্তির

A person drowned while bringing flowers for Karam Puja in Giridi
A person drowned while bringing flowers for Karam Puja in Giridi

 

গিরিডি, ২৫ সেপ্টেম্বর  : ঝাড়খন্ডের গিরিডিতে করম পুজোর জন্য পুকুর থেকে ফুল আনতে গিয়ে এক ব্যক্তির জলে ডুবে মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম বিজয় যাদব (৩৪)। তিনি মুফাসিল থানা এলাকার গাম্ভরার বাসিন্দা।

জানা গেছে, বিজয় যাদব কর্মসূত্রে হরিয়ানায় থাকতেন ।করম উৎসব পালন করতে রবিবার গাম্ভরা গ্রামে এসেছিলেন। সোমবার সকালে গ্রামের পুকুরে পাশে ফুল তুলতে গিয়েছিলেন। অনুমান, সেখানেই কোনওভাবে পুকুরে পা পিছলে পড়়ে যান। অতিরিক্ত জল থাকায় বিজয় পুকুরে ডুবে যায়। আশেপাশের লোকজন বিষয়টি জানতে পেরে তাকে কোনোভাবে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর গ্রামে শোকের ছায়া। দুর্ঘটনার খবর পেয়ে মফাসিল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টির তদন্ত শুরু করেছে।


You might also like!