Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Jharkhand

2 years ago

Jharkhand:ঝাড়খণ্ডের রাঁচির একটি হোটেলে আগুন, হতাহতের খবর পাওয়া যায়নি

Fire in a hotel in Ranchi, Jharkhand
Fire in a hotel in Ranchi, Jharkhand

 

রাঁচি, ২ নভেম্বর  : ঝাড়খণ্ডের রাঁচির একটি হোটেলে বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বহুক্ষণ চেষ্টার পর দমকল বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার ঝাড়খণ্ডের রাঁচির চুটিয়া থানা এলাকার ক্লাব রোডের একটি হোটেলে বিধ্বংসী আগুন লাগে। হোটেলের নাম মতি মহল। আগুন লাগার ফলে ঘটনাস্থলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। স্থানীয়রা বিষয়টি পুলিশ ও দমকলকে জানায়। খবর পেয়ে দমকল বিভাগের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা পুলিশের। দুর্ঘটনায় হতাহতের কোনো খবর নেই। রাঁচি শহরের ডিএসপি দীপক কুমার জানান, আগুন প্রায় নিভিয়ে ফেলা হয়েছে।


You might also like!