Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

1 year ago

High Cholesterol Reducing Tips: LDL কোলেস্টেরল কমাতে কী করবেন? জেনে নিন কার্যকরী টিপস!

High Cholesterol Reducing Tips
High Cholesterol Reducing Tips

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বর্তমান জীবনের অনিয়মিত খাদ্যাভ্যাস, মানসিক চাপ এবং শারীরিক পরিশ্রমের অভাবে অনেকের মধ্যেই খারাপ কোলেস্টেরল বা LDL বাড়ছে। এটি হার্ট অ্যাটাক, স্ট্রোক সহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ায়। কিন্তু কিছু সহজ অভ্যাস মানলেই আপনি দ্রুত এই সমস্যার সমাধান পেতে পারেন। কীভাবে কমাবেন খারাপ কোলেস্টেরল? রইল ৬টি কার্যকর টিপস:

১। খাদ্যতালিকায় পরিবর্তন আনুন: ফ্রাইড ফুড, রেড মিট, প্রক্রিয়াজাত খাবার (processed food) এড়িয়ে দিন। তার বদলে ওটস, বাদাম,  রংবেরংয়ের শাকসবজি, ফলমূল, ওমেগা-৩ যুক্ত মাছ (যেমন সালমন) খান।

২। রোজ হাঁটা বা ব্যায়াম করুন: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন বা ব্যায়াম করুন। এটি শরীরের উপকারী HDL কোলেস্টেরল বাড়ায় এবং খারাপ LDL  কোলেস্টেরল কমাতে সাহায্য করে।

৩। ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন: ধূমপান কেবল কোলেস্টেরলই নয়, হার্টের স্বাস্থ্যেরও ক্ষতি করে। অ্যালকোহল সীমিত পরিমাণে বা সম্পূর্ণ  এড়িয়ে চলাই ভালো।

৪। ফাইবার বেশি খান: ফাইবার সমৃদ্ধ খাবার যেমন ডাল, ব্রাউন রাইস, আপেল, বিটরুট এগুলো হজমে সাহায্য করে ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখে।

৫। প্রচুর জল খান ও পর্যাপ্ত ঘুমান: শরীর ডিটক্স করতে দিনে অন্তত ৮-১০ গ্লাস জল পান করুন। ভালো ঘুমও হরমোন ও কোলেস্টেরল ব্যালেন্স রাখতে  সহায়ক।

৬। স্ট্রেস কমান: মানসিক চাপ কোলেস্টেরল ও রক্তচাপ—দুটোই বাড়ায়। নিয়মিত মেডিটেশন, যোগা বা পছন্দের কাজে মন দিন।

You might also like!