Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Health

1 year ago

Health Tips: সতেজতার মুখোশে বিপদ! চা-সিগারেটের জুটি, বিপদে পড়ছে তরুণ প্রজন্ম

Tea with Cigarettes
Tea with Cigarettes

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সকালের শুরু হোক কিংবা বিকেলের আড্ডা—চায়ের কাপ হাতে নিয়েই অনেকের প্রথম অভ্যাস সিগারেটে টান দেওয়া। অনেকেই ভাবেন, এই জুটি স্বস্তি দেয়, ঘুম কাটায় বা মানসিক চাপ কমায়। চা ও সিগারেট আলাদাভাবে শরীরের ওপর প্রভাব ফেলে ঠিকই, কিন্তু একসাথে গ্রহণ করলে এই দুইয়ের সংমিশ্রণ শরীরে একাধিক  ক্ষতি ডেকে আনতে পারে। কেন চায়ের কাপে চুমুক দিতে দিতে সিগারেটে টান দেওয়া অনুচিত? বিস্তারিত কারণ ব্যাখ্যা করেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে,

১। পাকস্থলিতে অ্যাসিডের মাত্রা বাড়ায়: খালি পেটে চা ও সিগারেট একসাথে খেলে হজমে সহায়ক অ্যাসিড ভারসাম্য হারায়, বাড়ে গ্যাস্ট্রিক ও আলসারের ঝুঁকি।

২। ট্যানিন + নিকোটিন = ক্ষতিকর সংমিশ্রণ: চায়ের ট্যানিন ও সিগারেটের নিকোটিন একসাথে মিশে স্নায়ুর ওপর চাপ তৈরি করে, যা মানসিক অস্থিরতা, উদ্বেগ ও ঘুমের সমস্যা ডেকে আনে।

৩। হৃদযন্ত্রের উপর প্রভাব ফেলে: দুটোতেই ক্যাফেইন ও উত্তেজক উপাদান থাকে, যা একসাথে সেবনে হৃদস্পন্দন বেড়ে যায়, বাড়ে রক্তচাপ ও হার্ট অ্যাটাকের সম্ভাবনা।

৪। ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি: সিগারেট নিজেই ক্যানসারের অন্যতম কারণ। চায়ের কিছু উপাদান (বিশেষত চা যদি খুব গরম হয়) এই ঝুঁকি আরও বাড়াতে সাহায্য করে।

৫। বিভ্রান্তিকর ‘সতেজতা’র অনুভূতি: এই সংমিশ্রণ সাময়িকভাবে সতেজতা দিলেও এটি আসলে স্নায়ুর ওপর চাপ ফেলে দীর্ঘমেয়াদে ক্লান্তি ও অবসাদ তৈরি করে। এমনকি খালি পেটে চায়ের কাপে চুমুক দিতে দিতে সিগারেটে টান দিলে মাথা যন্ত্রণা এবং ক্লান্তি হতে পারে।

৬। চোখ ও চামড়ার ক্ষতি: অতিরিক্ত নিকোটিন ও ক্যাফেইন মিশ্রণের ফলে দৃষ্টিশক্তি ও ত্বকের স্বাস্থ্য নষ্ট হতে পারে, দেখা দিতে পারে বয়সের আগেই বুড়িয়ে  যাওয়ার লক্ষণ।

৭। নেশার প্রবণতা বাড়ায়: একসাথে চা ও সিগারেট খাওয়ার অভ্যাসে ‘সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন’ তৈরি হয়, যা ধীরে ধীরে আসক্তি বাড়িয়ে তোলে।

ধূমপানের মতো খারাপ অভ্যাস ছাড়ুন। ঘন ঘন দুধ চা খেলেও পেটের সমস্যার সম্ভাবনা বাড়ে অনেকটাই।  তাই এই অভ্যাস বদলে ফেলুন, ভালো থাকুন,সুস্থ থাকুন।

You might also like!