Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

David Warner: নতুন বছরের প্রথম দিনেই বড় ঘোষণা ওয়ার্নারের!

David Warner (File Picture)
David Warner (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন বছরের প্রথম দিনেই এক দিনের ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার দু’বারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তবে এটাও জানিয়েছেন, যদি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে দরকার হয় তাহলে আগামী দিনে সিদ্ধান্ত নিয়ে ভেবে দেখতে পারেন। একই দিনে ওয়ার্নারকে নতুন দায়িত্ব দিলেন সংযুক্ত আরব আমিরশাহির দল দুবাই ক্যাপিটালস। আগামী মরশুমে অধিনায়ক করা হল তাঁকে।

সোমবার এক সাংবাদিক বৈঠকে ওয়ার্নার জানান, ভারতে বিশ্বকাপ জেতার আগে থেকেই এক দিনের ক্রিকেট ছাড়ার কথা ভাবছিলেন। তিনি বলেছেন, “পরিবারকে এ বার সময় দেওয়া দরকার। সেই কারণেই এক দিনের ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপের মাঝেই এই কথা এক বার বলেছিলাম। ভারতের মাটিতে বিশ্বকাপ যেটা দুর্দান্ত কৃতিত্ব। তাই এক দিনের ক্রিকেট থেকে অবসর নিয়ে বিভিন্ন দেশের টি২০ লিগে খেলার উপর মনোযোগ দিতে চাই। আমাদের এক দিনের ক্রিকেট দলেরও এ বার এগিয়ে যাওয়ার সময় হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি জানি যে সামনেই চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। যদি তত দিন পর্যন্ত ভাল ক্রিকেট খেলি বা খেলাটার সঙ্গে যুক্ত থাকি, এবং সেই সময় যদি অস্ট্রেলিয়ার আমাকে দরকার হয় তা হলে আমি আবার এক দিনের ক্রিকেট খেলতে পারি।”

বিশ্বকাপ ফাইনালই দেশের হয়ে ওয়ার্নারের খেলা শেষ এক দিনের ম্যাচ। ৩৭ বছরের এই ক্রিকেটার ১৬১টি এক দিনের ম্যাচে ৬৯৩২ রান করেছেন। ২২টি শতরান এবং ৩৩টি অর্ধশতরান রয়েছে তাঁর। এক দিনের ফরম্যাটে অস্ট্রেলিয়ার ষষ্ঠ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে কেরিয়ার শেষ করছেন তিনি। শতরানের তালিকায় রয়েছেন রিকি পন্টিংয়ের পরেই।

You might also like!