Breaking News

 

Game

2 years ago

Virat surpasses Tendulkar: তেন্ডুলকারকে ছাড়িয়ে বিরাটের নতুন রেকর্ড

Virat's new record surpasses Tendulkar
Virat's new record surpasses Tendulkar

 

মুম্বাই, ৩ নভেম্বর: গতকাল শ্রীলঙ্কার মাহিশ থিকশানার বল লং-অনে খেলে একটা সিঙ্গেল নিলেন বিরাট কোহলি। আর সেই সঙ্গে চলতি বছর ওয়ানডেতে হাজার রান পূর্ণ হয়ে গেল বিরাটের। একই সঙ্গে তার নাম লেখা হয়ে গেল আরেকটি রেকর্ডে।

এক পঞ্জিকাবর্ষে হাজার রানের মাইলফলক এই নিয়ে ভিন্ন আট বছরে স্পর্শ করলেন কোহলি। ভেঙে দিলেন সাচিন টেন্ডুলকারের রেকর্ড। এই কিংবদন্তি হাজার রানের মাইলফলক ছুঁয়েছিলেন ভিন্ন সাত বছরে।

তেন্ডুলকার প্রথমবার হাজার রান করেন ১৯৯৪ সালে। সেবার ২৫ ইনিংসে করেন ১ হাজার ৮৯ রান। ১৯৯৬ সালে ৩২ ইনিংসে ১ হাজার ৬১১, ১৯৯৭ সালে ৩৬ ইনিংসে ১ হাজার ১১, ১৯৯৮ সালে ৩৩ ইনিংসে ১ হাজার ৮৯৪, ২০০০ সালে ৩৪ ইনিংসে ১ হাজার ৩২৮, ২০০৩ সালে ২১ ইনিংসে ১ হাজার ১৪১, ২০০৭ সালে ৩২ ইনিংসে এক হাজার ৪২৫ রান করেন তিনি।

বিরাটের যাত্রা শুরু হয় ২০১১ সালে। সেবার ৩৪ ইনিংসে তিনি করেন ১ হাজার ৩৮১ রান। ২০১২ সালে ১৭ ইনিংসে ১ হাজার ২৬, ২০১৩ সালে ৩০ ইনিংসে ১ হাজার ২৬৮, ২০১৪ সালে ২০ ইনিংসে ১ হাজার ৫৪, ২০১৭ সালে ২৬ ইনিংসে ১ হাজার ৪৬০, ২০১৮ সালে ১৪ ইনিংসে ১ হাজার ২০২, ২০১৯ সালে ২৫ ইনিংসে ১ হাজার ৩৭৭ রান করেন তিনি।

You might also like!