Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Game

2 years ago

Under 19 World Cup: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ : উদয়ের নেতৃত্বেই যুব বিশ্বকাপ খেলবে ভারত

Under 19 World Cup:
Under 19 World Cup:

 

কলকাতা, ১৬ জানুয়ারি : আর দু'দিন বাদেই দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। ১৯ তারিখ উদ্বোধনী দিনে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা খেলবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ভারত পরের দিন অর্থাৎ ২০ জানুয়ারি ব্লুমফেন্টনে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অভিযান শুরু করবে। বাংলাদেশ ছাড়া এ-গ্রুপে ভারতের প্রতিপক্ষ আয়ারল্যান্ড ও আমেরিকা যুক্তরাষ্ট্র। ভারতীয় দল গ্রুপ লিগে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ২৫ জানুয়ারি। ২৮ জানুয়ারি গ্রুপ ম্যাচে ভারতের প্রতিপক্ষ আমেরিকা। বেনোনিতে যুব বিশ্বকাপের ২টি সেমিফাইনাল খেলা হবে যথাক্রমে ৬ ও ৮ ফেব্রুয়ারি। বেনোনিতেই টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ১১ ফেব্রুয়ারি।

ভারত আসলে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের স্কোয়াডকেই ধরে রাখে যুব বিশ্বকাপে। সুতরাং, এশিয়া কাপের মতোই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও বাংলার কোনও ক্রিকেটারকে দেখা যাবে না।

বিশ্বকাপের জন্য ঘোষিত ভারতের যুব দল:-

অর্শিন কুলকার্নি (মহারাষ্ট্র), আদর্শ সিং (উত্তরপ্রদেশ), রুদ্র প্যাটেল (গুজরাট), সচিন ধাস (মহারাষ্ট্র), প্রিয়াংশু মলিয়া (বরোদা), মুশির খান (মুম্বই), উদয় সাহারান (ক্যাপ্টেন, পঞ্জাব), আরাভেল্লি অবনীশ রাও (উইকেটকিপার, হায়দরাবাদ), সৌম্য কুমার পাণ্ডে (ভাইস ক্যাপ্টেন, মধ্যপ্রদেশ), মুরুগান অভিষেক (হায়দরাবাদ), ইন্নেশ মহাজন (উইকেটকিপার, হিমাচলপ্রদেশ), ধনুষ গৌড়া (কর্ণাটক), আরাধ্য শুক্লা (পঞ্জাব), রাজ লিম্বানি (বরোদা) ও নমন তিওয়ারি (উত্তরপ্রদেশ)।

ভারতীয় দলের রিজার্ভ প্লেয়ারের তালিকা:-

দিগবিজয় পাটিল (মহারাষ্ট্র), জয়ন্ত গয়াত (হরিয়ানা), পি বিগনেশ (তামিলনাড়ু), কিরণ কোরমেল (মহারাষ্ট্র)।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ বিভাগ:-

এ-গ্রুপ: ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও আমেরিকা যুক্তরাষ্ট্র।

বি-গ্রুপ: ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড।

সি-গ্রুপ: অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, জিম্বাবোয়ে ও নমিবিয়া।ডি-গ্রুপ: আফগানিস্তান, পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।


You might also like!